২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ছাত্রলীগের সংঘর্ষে ‘জড়িত’ ৩ জন গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জড়িত অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

জবি, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জড়িত অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে পুরান ঢাকার বিভিন্ন মেসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার উপপরিদর্শক এস এম আশরাফুল জানিয়েছেন। গ্রেপ্তার তিন ছাত্র হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইফুল ইসলাম সুমন, মহিদুল ইসলাম পারভেজ, আইন বিভাগের আসাদুজ্জামান শাকিল। পুলিশ কর্মকর্তা আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিন জনকে সকালে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। ওই তিন জনকে দুপুরে ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুরান ঢাকার এই বিশ^বিদ্যালয়ের পাশের একটি খাবার হোটেলে বসাকে কেন্দ্র করে গত মঙ্গলবার ছাত্রলীগের দুটি পক্ষ সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাত জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামালউদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/এমআই/১৭৩১ ঘ.