২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ৪ ইউপিডিএফ কর্মী আটক, অস্ত্র উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে আটক করেছে সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

রাঙামাটি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে আটক করেছে সেনা সদস্যরা। বুধবার রাতে শুভলং ইউনিয়নের জেলেপাড়ায় এ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইট দেশে তৈরি বন্দুক (এলজি) ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক চারজন হলেন সমীরণ চাকমা, দয়ারন চাকমা, তারন চাকমা ও সুমন চাকমা। এলাকাবাসী জানিয়েছে, রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল শুভলং বাজারের পাশে জেলেপাড়ায় অভিষান চালায়। এ সময় জেলেপাড়ার কাপ্তাই হ্রদে একটি ইঞ্জিন নৌকা থেকে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। এদিকে ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা ইউপিডিএফ’র চার সদস্যের কাছে অস্ত্র পাওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো। বরকল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভলং এলাকায় সেনাবাহিনী অভিষান পরিচালনা করে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে বলে শুনেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৪ ঘ.