২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ধর্ষণ চেষ্টার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

শেরপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ চেষ্টার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাণীশিমূল ইউপি চেয়ারম্যান আবু সামা কবিরকে মালাকোচা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বুধবার মেয়েটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, রাত ১১টার দিকে মালাকোচা গ্রামের এক কাঠুরিয়ার ঘরে ঢুকে তার কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের চেষ্টা করেন এই চেয়ারম্যান। এ সময় মেয়েটির চিৎকারে গ্রামের লোকজন এসে তাকে ধরে পুলিশে দেয়। ওসি জানান, কিশোরীর মা নেই। বাবা ও ভাই রাতে বাড়ি ছিলেন না। ভাবী ছিলেন পাশের ঘরে। ইউপি চেয়ারম্যান আবু সামা কবির আদালতে সাংবাদিকদের বলেন, পুলিশের অন্যায় কাজের প্রস্তাবে সায় না দেওয়ায় মিথ্যা ঘটনা সাজিয়ে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য এ মামলা করানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩১ ঘ.