২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় অগ্নিকাণ্ড, ৯ পাট গুদাম ভস্মীভূত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগুনে নয়টি পাটের গুদাম ও দু’টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঝিনাইদহ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগুনে নয়টি পাটের গুদাম ও দু’টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোরে খুলুমবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল কর্মকর্তারা জানান। খুলুমবাড়ি বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান মোল্লা বলেন, ভোর রাত সোয়া ৩টার দিকে একটি মুদি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর নয়টি পাটের গুদামে ছড়িয়ে পড়ে। বাজারের নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দমকলকর্মীরা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা দমকল বাহিনীর কর্মকর্তা মোয়াজ্জম হোসেন বলেন, রাত ৪টার দিকে তারা খবর পেয়ে রওনা হন। রাস্তা খারাপ হওয়ায় পৌঁছতে তাদের ভোর ৫টা বেজে যায়। তিনি বলেন, দু’হাজার আটশ’ মন পাট ও দু’টি দোকানের যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েছে। তাদের হিসাবে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮০০ ঘ.