২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তিন ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কুমিল্লা সদর উপজেলায় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

কুমিল্লা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কুমিল্লা সদর উপজেলায় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আটক তিনজন হলেন- ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকার গোপাল দেবনাথের স্ত্রী কানন দেবনাথ (৪০), রাজমোহন দেবনাথের ছেলে নরেশ দেবনাথ (৫৫) ও বসু মিয়ার ছেলে ফজর আলী (৩৫)। ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান (বীরপ্রতীক) জানান, বুধবার দুপুরে পাঁচথুবি ইউনিয়ন পরিষদ মাঠ থেকে তাদের আটক করে কুমিল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। “পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। সীমান্ত পেরিয়ে একটি অটোরিকশায় করে এ দেশে ঢুকছিলেন বলে জানিয়েছেন তারা।” মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫০ ঘ.