নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে ফতুল্লার কুতুব আইল এলাকা থেকে শাহাদাত হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কুতুব আইলের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশী এই যুবক ধর্ষণ করে।
মেয়েটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিন্দা শাহাদাত কুতুব আইলের রাব্বি ডাইং কারখানার শ্রমিক উল্লেখ করে পরিদর্শক সাইফুল বলেন, জিজ্ঞাসাবাদে শাহাদাত ধর্ষণের কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৪৭ ঘ.
bdnews24