২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক খানের জামাতার মৃত্যু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের জামাতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের জামাতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফারুকের বড় মেয়ে কানতারা খানের স্বামী কাজী আশিফ তারেক (৩২) বুধবার সকাল ৮টার দিকে উত্তরায় নিজ বাসভবনে মারা যান। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান জানান, ফারুক খান পরিবারের ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট গ্র“পের মহাব্যবস্থাপক (প্রশাসন) ছিলেন আশিফ । তিনি ভাষা সৈনিক শফিউর রহমানের নাতি। বুধবার বিকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের গাউসুল আযম জামে মসজিদ চত্বরে আশিফের জানাজা শেষে ৪ নম্বর সেক্টরের গোরস্তানে তার দাফন হবে। ফারুক খান এক বিবৃতিতে আশিফের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১০ ঘ.