ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে প্রধান করে তার এলাকা কুমিল্লার ব্রাক্ষণপাড়ার পুরনো কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।
রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদিত ৫০ সদস্যের আহবায়ক কমিটিতে এক জন সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৯ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম।
যুগ্ম আহ্বায়করা হলেন, শাহ আলম খোকন, আমীর হোসেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আনোয়ার হোসেন মাসুম, জামাল হোসেন মালদার, মনিরুল হক ভূঁইয়া, সৈয়দ মোশাররফ হোসেন কাউছার, মফিজুল হক ভূঁইয়া, এম এ মতিন মোল্লা, গনি মিয়া, মিজানুর রহমান খান, আলী আহাম্মদ ইঞ্জিনিয়ার, লুৎফর রহমান ভুঁইয়া, হাজী নুরুল ইসলাম ভূঁইয়া, মহসিন কবির সরকার, মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, এনামুল হক সরকার মাসুদ ও খোরশেদ আলম দুলাল মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24