২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গজারী বনে নারী শ্রমিকের লাশ

গাজীপুরের শফিপুর আনসার একাডেমি চত্বরে গজারী বন থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

গাজীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শফিপুর আনসার একাডেমি চত্বরে গজারী বন থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা খাতুন (২০) নামে ওই গার্মেন্ট শ্রমিক কালিয়াকৈরের বোর্ডমিল এলাকার ফর্টিস পোশাক কারখানার ফিনিসিং সহকারী ছিলেন। তিনি সিরাজগঞ্জের তালাশ থানার মালসিন গ্রামের কাউজ প্রামাণিকের মেয়ে। স্থানীয় বোর্ডমিল এলাকার শুকুর আলীর বাড়িতে রোজিনা ভাড়া থাকতেন। কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বলেন, “আমাদের ধারণা রোজিনাকে শ্বাসরোধ করে হত্যার পর আনসার কমান্ডেন্টের বাংলোর পশ্চিম পাশের গজারি বনে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।” ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৩২