সিরাজগঞ্জ, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলার শিশু মৃত্যু হওয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ও নৈশ প্রহরীকে মারধর করেছে স্বজনরা।
মারধরে আহতরা হলেন, ডা. কামরুল হাসান মল্লিক, মেডিক্যাল অ্যাসিস্টেন্ট আলী আশরাফ ও নৈশ প্রহরী আনোয়ার হোসেন।
ঘটনার পর মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত শিশুর বাবা উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউমোনিয়ার লক্ষণ নিয়ে তার ১১ মাস বয়সী ছেলে আবু হুজাফাকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের অবহলোয় এক ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুকুমার চন্দ্র সুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।”
আশঙ্কাজনক অবস্থায় ভর্তির পর চিকিৎসাধীন শিশুটি মারা যায়, বলেন তিনি।
পরে শিশুটির স্বজনরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতে হামলা চালিয়ে কর্তব্যরত ডা. কামরুল হাসান মল্লিক, আলী আশরাফ ও আনোয়ার হোসেনকে মারধর করে শিশুটির স্বজনরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারধরের ঘটনায় ডা. কামরুল অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24