ঝিনাইদহ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র সদস্য সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে ফুলহরি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন রবিউল ইসলাম রবি (২৭)।
রবির বাড়ির পাশ থেকে ৩টি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। এগুলো তিনিই সংগ্রহ করেছেন বলে র্যাব ধারণা করছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এম. আশরাফ আলী বলেন, বেশ কিছুদিন আগে রবি তিনটি বোমা সংগ্রহ করেন বলে র্যাবের কাছে খবর ছিল। ধারণা করা হচ্ছে তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত আছেন।
জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে ক্যাপ্টেন আশরাফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24