২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গনগরী ভিতরগড়ে নির্মাণ কাজে স্থিতাবস্থা

পঞ্চগড়ের সদর উপজেলায় সপ্তম শতকের ভিতরগড় দুর্গনগরীতে মাটি খোড়া ও সব ধরনের নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের সদর উপজেলায় সপ্তম শতকের ভিতরগড় দুর্গনগরীতে মাটি খোড়া ও সব ধরনের নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বছর ১৪ জুন হাইকোর্টের জারি করা একটি রুলের শুনানিতে বিচারপতি নাঈমা হায়দার ও ফরিদ আহমেদের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। একইসঙ্গে ভিতড়গড়ের প্রত্নœতাত্ত্বিক এলাকার সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। প্রত্নœতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক; ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বা ইতিহাস বিভাগের একজন করে অধ্যাপক; পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বরেন্দ্র জাদুঘরের কাস্টডিয়ানকে এ কমিটিতে রাখতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের অ্যাডভোকেট মনজিল মোরসেদের একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত বছর ১৪ জুন একটি রুল জারি করে হাইকোর্ট। দুর্গনগরী ভিতরগড়কে কেন প্রত্নœতাত্ত্বিক এলাকা ঘোষণা করতে নির্দেশ দেওয়া হবে না এবং ভিতরগড় মৌজার ওই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চায় আদালত। মঙ্গলবার আদেশের পর রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “এটা দেশের সর্ববৃহৎ প্রতœতাত্ত্বিক এলাকা। অথচ সরকার মাত্র ৬ একর এলাকাকে ‘প্রতœতাত্ত্বিক এলাকা’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। ফলে বিকৃত হয়েছে প্রকৃত ইতিহাস। এ ধরনের একটি ঐতিহাসিক এলাকাকে সংরক্ষণ না করলে আমাদের ইতিহাস সংরক্ষণ করা যাবে না।” তিনি জানান, আদালত স্থিতাবস্থা জারি করায় ভিতরগড়ে মাটি খোঁড়া ও সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। তবে গবেষকরা গবেষণা কাজ চালিয়ে যেতে পারবেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫১০ ঘ.