২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের ঘটনায় সিকৃবির ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

সিলেট, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনোয়ার হোসেন সোমবার রাতে এই মামলা দায়ের করেন। এদিকে পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সেমিস্টার পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘটের কারণে মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৮ জন কৃতকার্য হয়েছে। এই ফল পুনর্মূল্যায়নের দাবিতে অকৃতকার্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করে এবং কয়েকটি শ্রেণী কক্ষে আগুন দেয়। দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৪৫ ঘ.