২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান

বাংলা একাডেমীর সভাপতি পদে প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর উত্তরসূরি হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 07:18 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর সভাপতি পদে প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর উত্তরসূরি হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ওই পদে নিয়োগ পাচ্ছেন দুই বছরের জন্য। গত ১৩ ডিসেম্বর অধ্যাপক কবীর চৌধুরী মারা যাওয়ার পর বাংলা একাডেমীর সভাপতির পদটি শূন্য হয়। বাঙলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক আনিসুজ্জামান দীর্ঘদিন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রিধারী এই শিক্ষাবিদ গবেষণা করেছেন বাংলা সাহিত্যের ইতিহাস নিয়েও। গবেষণা গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদ ও সম্পাদনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজের জন্য ১৯৭০ সালে বাংলা একাডেমী পুরস্কার ও ১৯৮৫ সালে একুশে পদক পান এই মুক্তিযোদ্ধা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/জেকে/১৩১২ ঘ.