ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব ও সিনিয়র সহকারি সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার এসব রদবদলের আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখায় ন্যস্ত চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নাজীবুল ইসলামকে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসনে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুজ্জামান ও সরোজ কুমার নাথকে স্থানীয় সরকার বিভাগ এবং খোন্দকার ফরহাদ আহমদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দীনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের একান্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাসরিন পারভিনকে খুলনা এবং নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মাসহুদুল কবীরকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২৭ ঘ.
bdnews24