২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে ধরে নিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সীমান্তে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। আসলামুল হক (৩০) নামে ওই যুবককে ফেরত চেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে চিঠি পাঠানো হলেও তাতে সোমবার বিকাল পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ। সোমবার ভোরে শালঝোড় কাজিপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৯২ এর ১০ সাব এস পিলারের কাছ থেকে আসলামকে তুলে নেওয়া হয় বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। এলাকাবাসী সাংবাদিকদের জানায়, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বেরিয়ে ভুলবশত নো-ম্যান্স ল্যান্ডে ঢুকে পড়ে আসলাম। তখন ভারতের বালাভুত ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। বিজিবির ভুরুঙ্গামারী দিয়াডাঙ্গা কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অপহৃত ব্যক্তিকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে সোমবার বিকাল পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে জবাব আসেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১২ ঘ.