২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগপত্র দিলেন সার্ক মহাসচিব

শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্কের মহাসচিব ফাতিমা দিয়ানা সাঈদ। মালদ্বীপের এই আইনজীবীর বিরুদ্ধে নিজ দেশে সরকারবিরোধী আন্দোলনে সমর্থনের অভিযোগ উঠেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্কের মহাসচিব ফাতিমা দিয়ানা সাঈদ। মালদ্বীপের এই আইনজীবীর বিরুদ্ধে নিজ দেশে সরকারবিরোধী আন্দোলনে সমর্থনের অভিযোগ উঠেছিল। ২০১১ সালে সার্কের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়া ফাতিমা দিয়ানার পদত্যাগের খবর গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল। এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় ভারত মহাসগরীয় দ্বীপরাষ্ট্রটির রাষ্ট্রদূত আহমেদ সারীর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (ফাতিমা) পদত্যাগপত্র গৃহীত হয়েছে।” মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিমের হাতে পদত্যাগপত্র তুলে দেন ফাতিমা। নাসিম সার্ক মন্ত্রিপরিষদের চেয়ারম্যান। মহাসচিবের পদত্যাগের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার আটটি দেশকে জানিয়েছেন বলে রাষ্ট্রদূত জানান। প্রথম নারী হিসেবে ২০১১ সালের মার্চে সার্ক মহাসচিবের দায়িত্ব নেন ফাতিমা। কোনো মহাসচিবের পদত্যাগের ঘটনা এই সংস্থায় এটাই প্রথম। সার্ক মহাসচিবের দায়িত্ব পালনের মেয়াদ তিনি বছর। পর্যায়ক্রমে এক-একটি দেশ এই দায়িত্বে আসে। মেয়াদের মাঝামাঝিতে পদত্যাগ করায় পরবর্তী মহাসচিব হিসেবে মালদ্বীপ নতুন এক জনের নাম শিগগিরই ঘোষণা করবে বলে আহমেদ সারীর জানান। স¤প্রতি মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের নিন্দা জানানোর জন্য দেশটির আইনজীবীদের ডাকা এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সরকারের তোপে পড়েন ফাতিমা। তবে মালদ্বীপের সাবেক এই অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “আমি সার্ক সনদ লঙ্ঘন করিনি এবং মালদ্বীপের অভ্যন্তরীণ কোনো বিষয়েও হস্তক্ষেপ করিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৬১৬ ঘ.