রংপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও গাইবান্ধা থেকে পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে রংপুরের শাপলা চত্বর এলাকায় র্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
র্যাব-৫ রংপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার পীরগাছার অনন্তরাম উচাপাড়া গ্রাম থেকে আজ্ঞুমান আরা (৩৫) ও তার স্বামী মুকুল মিয়াকে (৪০) গ্রেপ্তার করে র্যাব।
তাদের কাছ থেকে চীনের তৈরি একটি নাইন-এমএম পিস্তল, দুটি ম্যগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে র্যাবের অপর একটি দল গাইবান্ধার গোবিন্দগজ্ঞ উপজেলার দশনাল এলাকায় অভিযান চালিয়ে বুলু মিয়া (৩০) ও ছানা উল্লাহকে (২৮) একটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা গ্রেপ্তাকৃতদের অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছেন। এ ব্যাপারে দুটি পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১২৩৯ ঘ.
bdnews24