২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক সরকার উৎখাত চেষ্টা অমার্জনীয়: দিলীপ

দেশে সেনা অভ্যূত্থানের ব্যর্থ চেষ্টাকে সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিণামদর্শী চক্রান্ত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সেনা অভ্যূত্থানের ব্যর্থ চেষ্টাকে সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিণামদর্শী চক্রান্ত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। সেনা সদরে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রকাশিত ব্যর্থ অভ্যুত্থান প্রসঙ্গে রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বলেন, “ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির প্ররোচণায় গণতান্ত্রিক সরকার উৎখাতের অপচেষ্টা একটি অমার্জনীয় অপরাধ।” কিছু রাজনৈতিক শক্তির ইন্ধন এ ধরনের চেষ্টাকে উৎসাহিত করেছে- এমন মন্তব্য করে তিনি বলেন, এতে গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন। এ অপচেষ্টা জাতিকে বিভক্ত করে সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিণামদর্শী চক্রান্ত বলে প্রতীয়মান হচ্ছে। বিবৃতিতে সরকার উৎখাতের চক্রান্ত সাফল্যজনকভাবে ব্যর্থ করে দেওয়ায় সেনাবাহিনীকে অভিনন্দন জানান দিলীপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৪৩ ঘ.