মৌলভীবাজার, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তিনটি মনোহারি দোকান আগুনে পুড়ে গেছে।
রোববার ভোররাতে উপজেলার শমশেরগঞ্জের ধোবারহাট বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিন দোকান মালিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬২০ ঘ.
bdnews24