ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইভেট না পড়ায় এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে চট্টগ্রামের পাঠানটুলি খান সাহেব সিটি কর্পোরেশন গার্লস হাইস্কুলের এক শিক্ষককে তলব করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি ফরিদ আহাম¥দ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়।
এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করতে স্কুলের শিক্ষক মনসুরুল ইসলামকে ৭ ফেব্র“য়ারি হাইকোর্টে হাজির হতে হবে।
তলবের পাশাপাশি মনসুরুলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।
দুই সপ্তাহের মধ্যে তাকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে এর জবাব দিতে হবে।
এছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, দুই সপ্তাহের মধ্যে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে তা জানাতে বলা হয়েছে।
রোববার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘প্রাইভেট কোচিং, গার্লস স্টুডেন্ট ব্লেইম টিচার ফর হ্যারেসমেন্ট ইন চিটাগাং’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু আদালতের নজরে আনলে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত আদেশ দেয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাইভেট না পড়ায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে চড় মারাসহ মানসিকভাবে নির্যাতন করেন শিক্ষক মনসুরুল।
মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইকোর্টের রায় অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া শিক্ষকদের পেশাগত অসদাচরণের পর্যায়ে পড়ে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24