সিরাজগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পল্ল¬ী বিদ্যুৎ বোর্ডের উপ-পরিচালক এস এম এনামুল হককে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিদুজ্জামানের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ও ঘুষ দুর্নীতির অভিযোগ ছিল।
পল্ল¬ী বিদ্যুৎ বোর্ডের পরিচালক (অর্থ) ফরিদ উদ্দিন আহম্মেদ ও উপ-পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে গঠিত কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পল্ল¬ী বিদ্যুৎতায়ন বোর্ডে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তিনি স্বপরিবারে উল্ল¬াপাড়া ত্যাগ করেছেন বলে জানান বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৪ ঘ.
bdnews24