পিরোজপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের স্বরূপকাঠিতে আট বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. নুরুল ইসলাম আকলম কাজীবাড়ি জামে মসজিদের ইমাম এবং উপজেলার ছারছীনা আলিয়া মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র।
তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মৃত আক্তার হোসেনের ছেলে।
স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) সুরেন্দ্রনাথ অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের অভিযোগে নুরুল ইসলামকে ঘটনার দিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, উপজেলার ছারছীনা আলিয়া মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র মো. নুরুল ইসলাম আকলম কাজী বাড়ি জামে মসজিদের ইমাম। ওই ইমামের কাছে আরামকাঠি গ্রামের এক দিনমজুরের মাদ্রাসা পড়–য়া মেয়ে প্রতিদিনের মতো শনিবার সকালেও মাদ্রাসায় আরবি পড়তে যায়।
এ সময় তাকে নূরুল ইসলাম করেন বলে অভিযোগ করা হয়। পরে ছাত্রীটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন তার তার বাবা মা।
ধর্ষিতার মা থানায় মামলা করার পর সাংবাদিকদের বলেন, “ইমাম সাহেবকে ভাল মানুষ ভেবেই মেয়েকে আরবি পড়তে দিয়েছিলাম কিন্তু এমন সর্বনাশ হবে ভাবতে পারিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৫০ ঘ.
bdnews24