ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে নির্মাণাধীন ভবন থেকে পড়া কাঠের আঘাতে দুই বছরের এক শিশু মারা গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে আদাবরের মহনপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়ামিন (২)। তার বাবার নাম সেলিম মাতাব্বর বলে পুলিশ জানায়।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় বাচ্চাটি নিজ বাসার পাশে নবম তলা একটি নির্মাণাধীন ভবনের নিচে গেলে ওপর থেকে এক টুকরা কাঠ পড়ে বাচ্চাটি আহত হয়।
পরে স্থানীয় ক্লিনিকে বাচ্চাটি মারা যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৫১ ঘ.
bdnews24