২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

রাজধানীর মিরপুরে স্বামীর সঙ্গে অভিমান করে এক মা তার দুই সন্তান নিয়ে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে স্বামীর সঙ্গে অভিমান করে এক মা তার দুই সন্তান নিয়ে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার বিকেলে মিরপুরের দুই নম্বর সেক্টরের ডি বক্লের দুই নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আহত তাসলিমা বেগম (২৭), তার মেয়ে স্বর্ণা (৭) ও তূর্ণাকে (২) শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান ওই বাড়ির তত্ত্বাবধায়ক নজরুল। ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হারপিক খেয়ে তারা আত্মহত্যার চেষ্টা করে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।” ঢামেক হাসপাতালে তাসলিমার স্বামী সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক। টুগেদার ফিউচার লিমিটেড কোম্পানিতে ভাড়ায় গাড়ি চালান। তিনি বলেন, সকালে মেয়ে স্বর্ণাকে স্কুলে ভর্তি করা নিয়ে তাসলিমার সঙ্গে তার ঝগড়া হয়। স্বর্ণা আগে সারোজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। কিন্তু তাসলিমা তাকে এ বছর হলিচাইল্ড স্কুলে ভর্তি করান। স্বর্ণা আগের স্কুলে স্বচ্ছন্দ বোধ করতো। তিনি বলেন, এ নিয়ে কথা কাটাকাটির পর দুপুরে প্রাইভেটকার নিয়ে বের হয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২০১৬ ঘ.