২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পিকআপ চাপায় মাদ্রাসাছাত্র নিহত

রাজধানীর সবুজবাগে পিকআপের চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে পিকআপের চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ২টার দিকে মানিকনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (১১) মানিকনগর তানজিমুল মিল¬াত মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র। মেহেদীর বাবা মিজানুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মাদ্রাসা ছুটির পর সাইকেল চালাচ্ছিল মেহেদী। ওই সময় একটি পিকআপ তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর আশপাশের মানুষ পিকআপ চালক মামুনকে গণপিটুনি দিলে মামুনও মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ভাই এক বোনের মধ্যে মেহেদী ছোট। তাদের গ্রামের বাড়ি বরিশালের বিমানবন্দর থানা এলাকায়। এদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার রেলক্রসিংয়ের সামনে পিকআপের ধাক্কায় সোহেল ও নয়ন নামে দুই কিশোর আহত হয়। তারা দুইজন একটি ওয়ার্কশপের মোটর সাইকেল চালচ্ছিল। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৪০ ঘ.