২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-শরীয়তপুর ফেরিতে ভারী যান পারাপার বন্ধ

চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চাঁদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুর প্রান্তের পন্টুনের র‌্যাম ভেঙে গেলে বিআইডব্লিউটিসি ফেরি দিয়ে ভারী যানবাহন পারাপার বন্ধ ঘোষণা করে। বিআইডব্লিউটিসি‘র ফেরি ম্যানেজার আবু আলম হাওলাদার বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক ফেরিতে উঠার সময় পন্টুনের র‌্যাম ভেঙে যায়। এ ঘটনার পর থেকে শরীয়তপুর প্রান্তের পন্টুন দিয়ে ভারী কোনো যানবাহন উঠানামা করতে পারছে না। র‌্যাম ভেঙে যাওয়ার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “র‌্যাম মেরামত না হওয়া পর্যন্ত এ ফেরি সার্ভিস দিয়ে সবধরনের ভারী যানবাহন পারাপার বন্ধ থাকবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২২৬ ঘ.