২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

রাজধানীর বাড্ডায় মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বাড্ডায় মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম জহুরুল ইসলাম (৮)। তিনি জানান, জহুরুল বাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র। তার বাবার নাম কবির হোসেন। এক ভাই এক বোনের মধ্যে সেই ছোট। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭১৩ ঘ.