২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে পাঁচটি পিস্তল ও দশ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে পাঁচটি পিস্তল ও দশ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাম ফারুক (২৮) ও সাইদুর রহমান সুমন (২০)। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রগুলো নিয়ে তারা ঢাকায় আসেন। দুজনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ফারুক কিছু দিন আগে অস্ত্র নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৩৩ ঘ.