২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ সদর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

হবিগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন একজন। বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানার কাছে এ দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল আলী (৪৫)। তিনি মাধবপুর উপজেলার আহমদপুর (ধর্মপুর) গ্রামের শের আলীর ছেলে। আহত হন মাধবপুরের সুরমা গ্রামের প্রয়াত আবুল হাসিমের ছেলে আবুল কালাম (৪২)। তাকে হবিগঞ্জ সদর আধুিনক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট নুর আলী বলেন, বিকাল ৫টায় দুই মোটরসাইকেল আরোহী শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। সার্জেন্ট নুর আলী আরো বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও যাত্রীরা পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৬ ঘ.