২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি ফেরি চালু

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম প্রধান নৌপথ মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 04:02 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম প্রধান নৌপথ মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। মাওয়া ঘাটে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। ওই সময় দুই হাজারেরও বেশি যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৭টি ফেরি। ফেরি বন্ধ থাকায় নদীর উভয় ঘাটে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট। কনকনে শীতের মধ্যে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিরাজুল হক জানান, কুয়াশা কিছুটা কমে এলে সকাল ৯টা ৪০ এ ফেরি পারাপার আবার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫০ ঘ.