২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুশিয়ারা নদীতে যুবকের লাশ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নির্মাণাধীন সুনামপুর-চন্দরপুর সেতুর নিচে লাশটি পাওয়া যায়। লোকটির বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে। গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই গিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.