চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই এবং বান্দরবানের খোয়ালং এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।
সোমবার বিকালে মিরসরাই থানার চিনকি আস্তানা এলাকায় মাইক্রোবাস চাপায় খায়রুল ইসলাম (৯) নামে এক শিশু মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিনকি আস্তানা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস খায়রুলকে চাপা দেয়। চমেক হাসপাতালে আনা হলে সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বান্দরবানের খোয়ালং এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটো রিকশার আরোহী আরেক শিশু ফাহমিদা আক্তার (৮) নিহত হন।
কনস্টেবল মহসিন জানান, খোয়ালং এলাকায় একটি ট্রাক একটি সিএনজি অটো রিকশাকে চাপা দিলে ফাহমিদাসহ তিন জন গুরুতর আহত হন।
রাত পৌনে ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহমিদাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২২২২ ঘ.
bdnews24