২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার

ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করেছেন অভিযোগকারী আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করেছেন অভিযোগকারী আইনজীবী। আইনজীবী মো. মাজেদুর রহমান সোমবার সুপ্রীম কোর্টের নিবন্ধকের কাছে এ প্রত্যাহার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, বিনা শর্তে তিনি দুর্নীতির ওই অভিযোগ প্রত্যাহার করলেন। এ আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশুলি সাজ্জাদুল হক শিহাব সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগকারী আইনজীবী তার ভুল বুঝতে পেরে অভিযোগটি তুলে নিয়েছেন।” গত ৮ জানুয়ারি ওই আইনজীবী সুপ্রীম কোর্টের নিবন্ধকের কাছে এক লিখিত অভিযোগে বলেন, ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এস এম রেজানুর রহমান ঘুষ চেয়ে তা না পেয়ে তার মক্কেল এন এস গোলাম রেজাউন নবী টিপুকে অতিরিক্ত ১১ দিন আটকে রাখেন। অভিযোগে বলা হয়, “গত বছর ২৫ অগাস্ট রোজার সময় সাবেক স্ত্রীর করা মামলায় আদালতে আতœসমর্পণ করে ২০ হাজার টাকার মুচলেকায় জামিন পান টিপু। এরপর জামিন আদেশে সই করার জন্য আসামি টিপুর কাছে এক লাখ টাকা দাবি করেন বিচারক। ওই টাকা না দেওয়ায় ১১ দিন পর কঠিন শর্ত দিয়ে জামিন আদেশে সই করেন তিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/২১৫৩ ঘ.