খুলনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামারে ছিনতাইকারী সন্দেহে জনতার পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে এ ঘটনায় নিহত গোলাম রসুল কালু (৩০) নগরীর বাগমারা ঈগদাহ লেনের বাসিন্দা।
সদর থানার উপ-পরিদর্শক আসমানী বেগম বলেন, রাত সোয়া ১১টার দিকে পূর্ব বানিয়াখামার পাকা রাস্তার মাথায় কালু ছিনতাই করার সময় পিটুনির শিকার হন।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালু নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করতো জানিয়ে আসমানী বেগম বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২২ ঘ.
bdnews24