২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলিংয়ে দেবে গেছে রাস্তা, প্রাচীরে ফাটল

রাজধানীর রমনায় একটি বহুতল ভবনের পাইলিংয়ের সময় পাশের একটি রাস্তা দেবে গেছে। ফাটল দেখা দিয়েছে সীমানা প্রাচীরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজধানীর রমনায় একটি বহুতল ভবনের পাইলিংয়ের সময় পাশের একটি রাস্তা দেবে গেছে। ফাটল দেখা দিয়েছে সীমানা প্রাচীরে। পাশের ভবনের নিরাপত্তা প্রহরী কামরুল জানান, সকালে রমনার ৫/বি সার্কিট হাউজ রোডে নির্মাণাধীন ওই ভবনের শ্রমিকরা দুটি মেশিনে মাটি কাটার কাজ করছিলেন। পৌনে ১০টার দিকে ভবনের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরে ফাটল দেখা দেয়। এ সময় মাটি কাটার একটি মেশিন নিচে পড়ে গেলে স্যুায়ারেজ লাইনসহ রাস্তায় ফাটল দেখা দেয়। ভবনটির উত্তর পাশে ২০তলা ও ১২তলা দুটি ভবন রয়েছে। এ ছাড়া দক্ষিণে ডিসি (দক্ষিণ) কার্যালয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের ভবনের বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত রাজউকের প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, নির্মাণ পদ্ধতি ও নকশায় ত্র“টির কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। আপাতত ফেটে যাওয়া স্যুয়ারেজ লাইন মেরামতের কাজ চলছে। ঢাকা দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায় বলেন, ফাটলের কারণে আশেপাশের ভবনগুলো হুমকির মুখে রয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ওই রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছে। পুলিশ, রাজউক ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৫১৫ ঘ.