ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসায় ফেরার পথে রাজধানীর বিমানবন্দর এলাকায় পিকআপের চাপায় এক কিশোর নিহত হয়েছে।
মো. হান্নান (১৪) নামে ওই কিশোরের বাবার নাম বাবা বাচ্চু মিয়া। বাড্ডার কশিরটেকের মসজিদের পাশে তাদের বাসা বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে রোববার দুপুর ১টার দিকে পিছন থেকে একটি পিকআপ চাপা দিয়ে হান্নান ঘটনাস্থলে মারা যায়।
পিকাআপ চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯২০ ঘ.
bdnews24