গোপালগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১৯ দিনেও গোপালগঞ্জের এক স্কুলছাত্রীকে উদ্ধার করা যায়নি।
গত ২৮ ডিসেম্বর শহরের বেদগ্রাম থেকে যুগশিখা স্কুলের ৯ম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়।
এ ঘটনায় আদালতে একটি মামলা দায়েরের পর শনিবার গোপালগঞ্জ সদর থানা একটি অপহরণ মামলা রেকর্ড করে।
মামলার নথি থেকে জানা গেছে, ২৮ ডিসেম্বর রাতে রানা মোল্লার নেতৃত্বে একদল লোক মেয়েটিকে তার বাড়ি থেকে অপহরণ করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত থেকে মামলাটি তদন্ত করার জন্য থানায় পাঠায়। অপহরণ ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ ১৪ জানুয়ারি শনিবার এ মামলা রেকর্ড করা হয়।
মামলায় রানা মোল্লাসহ ছয়জনকে আসামি করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24