চাঁদপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন।
শনিবার বিকালে তালতলী গ্রামে এ দুর্ঘটনায় নিহত হন আব্দুল বারেক (৫৫) ও তার ছেলে বাবুল (৩০)। তারা উপজেলার কহলথুড়ি গ্রামের বাসিন্দা।
কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিকালে এ দু’জন একটি বাইসাইকেলযোগে তাদের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে সেনাবাহিনীর একটি ট্যাংকের নিচে পড়ে ঘটনাস্থলে বাবুল নিহত হন। আব্দুল বারেকের মৃত্যু হয় কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে।
এ ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী অপমৃত্যু মামলা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24