২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে শিশু চুরি, একজন আটক

তিন মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে এক নারীকে আটক করেছে কর্র্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে এক নারীকে আটক করেছে কর্র্তৃপক্ষ। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত শিশুটির নাম তামিম। মর্জিনা আক্তার (৪০) নামের এক নারী তাকে নিয়ে পালনোর চেষ্টা করছিল। মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক আবুল হাসেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তামিমের মা সাজেদা বেগম শরিয়তপুর থেকে এসে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন। “মর্জিনা আজ (শনিবার) দুপুরে কৌশলে তামিমকে কোলে নিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর সাজেদা তার সন্তানকে পাশে না পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের সবাই তাকে (তামিমকে) খুঁজতে শুরু করে।” একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা মর্জিনাকে বাবুবাজার এলাকা থেকে আটক করে। তামিমকেও তার সঙ্গে পাওয়া যায়। কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে মর্জিনাকে হেফাজতে নিতে পুলিশ পাঠানো হয়েছে। গত বছরও এ হাসপাতাল থেকে একটি শিশু চুরি হয়। প্রায় একমাস পর পুলিশ গাইবান্ধা থেকে শিশুটিকে উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮১৮ ঘ.