শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক মোজাম্মেল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনকে তিনদফা দাবি দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিবির।
কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করায় এবং কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধর্মঘট ডাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24