২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি কারুশিল্পের নিদর্শনসমূহের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রতিবছর এ মেলার আয়োজন করে ফাউন্ডেশন। ইতোমধ্যে মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের পণ্য বিক্রির জন্য এবার মেলায় ১৬৭টি স্টল স্থান পেয়েছে। মেলার পাশাপাশি লোকজ মঞ্চে প্রতিদিন বাউলগান, কবিগান, পালাগান, জারি-সারি ও ভাটিয়ালি, ভাওয়াইয়াসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এছাড়া দেশের বিলুপ্ত প্রায় লোকজ জীবনের বিভিন্ন দৃশ্য মেলায় প্রদর্শিত হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.