২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ফিজিক্স অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর শহরে শুক্রবার দ্বিতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১২ এর রংপুর বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

দিনাজপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শহরে শুক্রবার দ্বিতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১২ এর রংপুর বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহরের বড় ময়দানে উৎসবের উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিম। উদ্ধোধনী অনুষ্ঠানে এম আব্দুর রহিম বলেন, মানুষের প্রাত্যহিক জীবনে সবচেয়ে জটিল সমস্যার সমাধান করতে পারে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান এতকিছু দিচ্ছে-সে তুলনায় এর চর্চা হচ্ছে না। তিনি বলেন, পদার্থবিদ্যা চর্চার মাধ্যমেই জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন বোস, কুদরত-ই-খুদার মতো বিজ্ঞান প্রতিভার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও তা হতে পারে। উৎসবে আট জেলা থেকে ৭৫০ জন শিক্ষার্থী আসে। স্কুল ও কলেজের তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। লিখিত পরীক্ষা ছাড়াও পদার্থবিদ্যা বিষয়ে বিভিন্ন রাউন্ডে পরীক্ষা, কুইজ প্রতিযোগিতা, প্রতিবেদন, প্রজেক্ট উপস্থাপন, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে অন্তর্ভুক্ত ছিল। ‘বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটি’র ব্যবস্থাপনায় উৎসবের আয়োজন করেছে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল, দিনাজপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ, সদস্য আফরোজ আল মামুন, অলিম্পিয়াড কোচ ড. জাহিদ হাসান মাহমুদ, অধ্যাপক ড. বিকাশ চন্দ্র, ড. শাহাদৎ হোসেন খান, ড. বিধান প্রমুখ। আয়োজক কমিটির সদস্য আসাদুল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে ২০১১ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.