টাঙ্গাইল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনূছ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “ভোরে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় গেটবিহীন রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন তারা।”
ওসি জানান, এদের মধ্যে একজনের লাশ পুলিশ উদ্ধার করেছে। আরেকজনের মরদেহ পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.
bdnews24