ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে, যাতে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮৮৪ জন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়।
উত্তীর্ণ ৬ হাজার ৮৮৪ জনের মধ্যে সাধারণ ক্যাডারে ৩ হাজার ৬৬, সাধারণ ও কারিগরি ক্যাডারে ২ হাজার ৮০৫ এবং প্রফেশনাল ক্যাডারে ১ হাজার ১১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এছাড়া কাগজপত্রে ত্র“টি থাকায় দুজনের ফল স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৬ ফেব্র“য়ারি থেকে শুরু হতে পারে বলে তথ্য বিরবণীতে জানানো হয়েছে।
গত বছরের ২৭ মে ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয় ১০ হাজার ২১২ জন । ২৬ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/জেকে/আরএ/১৮২১ ঘ.
bdnews24