২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত

শিশুদের ঝগড়ার জের ধরে হবিগঞ্জের লাখাই উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

হবিগঞ্জ, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের ঝগড়ার জের ধরে হবিগঞ্জের লাখাই উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। বুধবার মুড়িয়াউক গ্রামে স্থানীয় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত শাপলা বেগম (১৪), ফয়জুন নাহার (১৫), কাউছার মিয়া (২৫), আলমগীর মিয়া (৩০), তারেক মিয়া (২০), আলী এমরান (৩০), হারুন মিয়া (২২), আলী আকবর (৫৫) ও বাবুল মিয়াকে (৩২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাখাই থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ইউপি সদস্য কামাল মিয়া ও সাবেক ইউপি সদস্য সুরুক মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে দু’পক্ষ লাঠিসোটা, ফিকলসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। পরে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৩০ ঘ.