২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝরাতে মিরপুরে সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর রূপনগরে সরকারদলীয় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর রূপনগরে সরকারদলীয় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। পল্লবী থানার ওসি শাহবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১টার দিকে এই সংঘর্ষে সরকার দলীয় সব সংগঠনই যুক্ত ছিল, তাই আলাদা করে কোন সংগঠনকে চিহ্নিত করা যায়নি। দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের পর পুলিশ এবং র‌্যাবের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরিত হয়ে পারভীন (৩৫), রাজিয়া (৩২) এবং রাজিয়ার মেয়ে দীপ্তি (৬) ও ছেলে রাজ (২) আহত হন। ঢাকা মেডিকেল কলেজে তাদের পাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি শাহাবুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬১৬ ঘ.