২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় নিরপত্তাকর্মীর মৃত্যু

নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ট্রাকচাপায় এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ট্রাকচাপায় এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত নুরুল আবসার (৫০) আনোয়ারা উপজেলার বারখাইন গ্রামের উতাল দ্বীপ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নুর নবী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল নিকি বড়–য়া জানান, নগরীর বায়জিদ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট এলাকায় মঙ্গলবার রাত দেড়টার দিকে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন আবসার। আশঙ্কাজনক অবস্থায় চমেক আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল আবসার বায়জিদ স্টিল রি-রোলিং মিলের নিরাপত্তাকর্মী ছিলেন। রাতে দায়িত্ব পালন শেষে তিনি বাসায় ফিরছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএল/১২৫৯ ঘ.