২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক দিয়ে নষ্ট করেছে ২৫ বিঘা জমির ফসল

নওগাঁর সাপাহার উপজেলায় আদিবাসীদের প্রায় ২৫ বিঘা জমির গম ও সরিষা ক্ষেত রাসায়নিক দিয়ে নষ্ট করেছে প্রভাবশালীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নওগাঁ, জানুযারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহার উপজেলায় আদিবাসীদের প্রায় ২৫ বিঘা জমির গম ও সরিষা ক্ষেত রাসায়নিক দিয়ে নষ্ট করেছে প্রভাবশালীরা। বাবুপুর গ্রামে চারদিন আগে এ ঘটনা ঘটলেও ভয়ে কেউ থানায় অভিযোগ করেনি বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া ২৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে গ্রামের মহেন্দ্র উড়াও, এতোয়া উড়াও, বিশ্বনাথ উড়াও, রাতিয়া উড়াও, রবীন্দ্র উড়াও, রমেশ উড়াও, চন্দ্র উড়াও, মঙ্গল উড়াও, চন্দ্রা গ্রামের দাসো উড়াও, যোশেফ উড়াও, বার্লি উড়াও এবং লক্ষীপুর গ্রামের এমিলিয়েন উড়াও- এই ১২ আদিবাসী ভোগদখল করে আসছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে এই জমির মালিকানা দাবি করে আসছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। তারা জানান, গত শনিবার রাতে ওই জমির ১১ বিঘা সরিষা ও ১৪ বিঘা গম ক্ষেতে ঘাস মারা বিষ ¯েপ্র করে। এতে সব ফসল আস্তে আস্তে পুড়ে বিবর্ণ হয়ে গেছে। ওই জমি থেকে কৃষকরা কোনো ফসল তুলতে পারবেন না বলে জানান তারা। প্রভাবশালীদের ভয়েই তারা থানায় মামলা করতে যাননি বলেও জানান। সাপাহার থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফসল নষ্টের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এখনো মামলা করতে কেউ থানায় আসেনি। উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভীন বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তার দপ্তরে একটি অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.