২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়ে আহত তিন

রাজধানীর মহাখালী সাত তলা বস্তি এলাকায় পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়ে এক পুলিশ ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী সাত তলা বস্তি এলাকায় পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়ে এক পুলিশ ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন- আমজাদ হোসেন (৪২), মাহবুব (২৫) ও সোহেল রানা (২৪)। কনস্টেবল আমজাদ হোসেন গুলশান থানায় কর্মরত। সোমবার রাত ৯টার দিকে এক ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটর সাইকেলে চড়ে তিন সন্ত্রাসী ওই এলাকায় গিয়ে গুলি করে। পরে পুলিশ খবর পেয়ে সাদা পোশাকে ওই এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমজাদ হোসেন পায়ে গুলি লাগে বলে জানান তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই দুইজনের পায়ে গুলি লাগে। তাদের কাছ থেকে দুই রাউণ্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয় বলে জানান মাসুদুর রহমান। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২২৪০ ঘ.